কাপ্তাইয়ে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সর্বজনীন পেনশন স্কিম
রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রতিদিনই সর্বজনীন পেনশন স্কিম চালু করতে দুরদুরান্ত থেকে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা। এতে করে জাতীয় পেনশন স্কিমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। পেনশন স্কিমের সুবিধার কথা অনুধাবন করতে পেরে স্থানীয়দের মাঝে এর আগ্রহ বাড়ছে। এছাড়া সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ব্যপক প্রচার প্রচারণা করে যাচ্ছে কাপ্তাই উপজেলা প্রশাসন। ইতিমধ্যে উপজেলার বেশকিছু সংখ্যক বাসিন্দা পেনশন স্কিম চালু করেছে।
সর্বজনীন পেনশন স্কিম এর বিষয়ে জানা যায়, সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে, বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণও ১০ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। এছাড়া পেনশন স্কিমে ৪টি ক্যাটাগরি রয়েছে। যেখানে প্রগতি, সমতা, প্রবাস এবং সুরক্ষা স্কিম। সাধারনত প্রগতি স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের মালিক এবং কর্মচারীরা এই স্কিম গ্রহন করতে পারবে। যেখানে মাসিক চাঁদার হার ২০০০,৩০০০ এবং ৫০০০। এছাড়া সমতা স্কিমে দারিদ্র সীমার নিচে বসবাসকারী যাদের বাৎসরিক আয় অনুর্ধ্ব ৬০ হাজার টাকা। তাদের মাসিক চাঁদা ১০০০। তৎমধ্যে ৫০০ টাকা নিজের এবং ৫০০ টাকা সরকার দিবে। প্রবাস স্কিম সাধারনত প্রবাসীদের জন্য। প্রবাস স্কিমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় চাঁদা প্রদানে ২.৫ শতাংশ প্রণোদনা পাবেন। এ প্রণোদনার অর্থ তার চাঁদা হিসাবে জমা হবে। এবং সবশেষে রয়েছে সুরক্ষা স্কিম। এই স্কিমে কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, গৃহিণী, তাঁতিসহ সব অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তিগণ নির্ধারিত হারে চাঁদা প্রদান করে এ স্কিমে যুক্ত হতে পারবেন। মাসিক চাঁদার হার ১০০০, ২০০০, ৩০০০ ও ৫০০০ টাকা।
এছাড়া কাপ্তাই উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত হেল্পডেস্ক চালু করা হয়েছে। যেখানে পেনশন স্কিম চালু থেকে শুরু করে যেকোন বিষয়ে জানার সুযোগ এবং সেবা পাওয়া যাচ্ছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন জানান, উপজেলার বাসিন্দাদের মাঝে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে আমরা প্রতিনিয়ত অবগত করছি। এতে দিন দিন স্থানীয় বাসিন্দাদের মাঝে সর্বজনীন পেনশন স্কিমের আগ্রহ বাড়ছে। এবং ইতিমধ্যে উপজেলার অনেক বাসিন্দা এই সেবা গ্রহন করেছে। আমরা আশা করবো, দ্রুত সময়ে এলাকার অনান্য বাসিন্দারাও সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলে আসবে। এতে করে যারাই এই পেনশন স্কিম সেবার আওতায় আসবে তারা সকলেই ভবিষ্যতে এর সুফল ভোগ করবে।
এমএসএম / এমএসএম
কেন্দ্রের সামনেই নারী স্বতন্ত্র প্রার্থীকে চড়-থাপ্পড়ের অভিযোগ
কুড়িগ্রাম ৪ আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেলেন জামায়াত সমর্থিত ছোট ভাই
লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত নারী ভোটাররা
নারী ভোটাররাই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে অভিমত চৌগাছায় ব্যাপক শান্তিপূর্ণ ও উৎসবমুখোর পরিবেশে ভোট গ্রহন ॥ শুরু হয়েছে গননা
ননদের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন আশিউর্ধো রাথো বালা
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩
যোগ্য প্রার্থী বেছে নিতে নারীদের আগ্রহ, রায়গঞ্জে প্রাণবন্ত ভোট
সারজিসের আসনে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক, ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
হুইলচেয়ারে ভর করেও গণতন্ত্রের টানে ভোটকেন্দ্রে ৯৭ বছরের বৃদ্ধ
সিসি ক্যামেরা আতংক, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বাগেরহাটে নির্বাচন শরু
বাগেরহাটে রাতে টাকা বিতারন নিয়ে বিএনপি- জামায়াত সংঘর্ষ, ৮ জন আহত, অস্ত্র উদ্ধার
নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, সাতকানিয়ায় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
Link Copied