ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নরসিংদী ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে নোমান-সাদেক


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ১২:২১

নরসিংদী ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের (এনভিএসএ) নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো আবদুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাদেক খান।

সোমবার (১ মে) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশনের সভাপতি ইমতিয়াজ আবির ও সাধারণ সম্পাদক রতন রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট ওই কমিটি প্রকাশ করা হয়।

জানা যায়, দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ওই কমিটি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি),

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

সভাপতি মো আবদুল্লাহ আল নোমান বলেন, বিগত বছরগুলোতে এনভিএসএ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প,ফ্রি ভ্যাক্সিনেশন প্রোগাম, ইফতার বিতরণ কর্মসূচি সহ বিভিন্ন জনসেবামূলক কাজ করেছে। নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি চেষ্টা করবো সকলের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত রাখার। পাশাপাশি ভেটেরিনারিয়ান ও ভেটেরিনারি পেশার সকল সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করে ভেটেরিনারি পেশাকে এক অনন্য উচ্চতায় নিতে সর্বদা কাজ করে যাবো।সেই সাথে ওয়ান হেলথ পোগ্রাম এবং এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট নিয়ে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, সৃজনশীলতা কিংবা সক্রিয়তা প্রদর্শনকারীদের সর্বোচ্চ গুরুত্ব এবং সম্মান দিয়ে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো। ভেটেরিনারি পেশাকে যারা ভালোবাসবে তারা সবাই আমার কাছে শ্রদ্ধেয়। পেশার ক্রান্তিকালে কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পর্যায়ে আমি আমার সর্বোচ্চ রসদ টুকু নিয়ে বরাবরের মতোই তৈরি থাকব৷

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা