নাগরপুরে পথচারীদের বিশুদ্ধ পানি দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা
টাঙ্গাইলের নাগরপুরে তীব্র তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা। বৃহস্পতিবার (২ মে) নাগরপুর সদর তালতলা, কাঁচাবাজার, রিক্সা স্ট্যান্ড সহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনের আয়োজনে প্রায় ৫০০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সভাপতি এস এম আনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু'র সঞ্চালনায় বিশেষ সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন। এ সময় বক্তারা বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে পানি শূন্যতা, মিনারেল লস, হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। যার ফলে সাংবাদিকদের পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সহ সভাপতি মো. কামরুল ইসলাম কোহিনূর, আল মামুন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিফাত মিয়া, সম্মানিত সদস্য ডা. মঞ্জুরুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied