ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ৩:৩০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৮ শত লোকের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবু। ৩৩ নং ওয়ার্ড সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপন। এসময়  আরো উপস্থিত ছিলেন শাহ আলম, মিন্টু, আমজাদ হোসেন, খালিদ বিন আওয়াল।

বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ ও মোহাম্মদপুর সুপার মার্কেট প্রাঙ্গণে এই খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত। গরমের তীব্রতা বাড়ায় সারাদেশে জারি করা হয় হিট অ্যালার্ট। যা পরবর্তীতে আরো বৃদ্ধি করতে হয় সরকারের। এমতাবস্থায় যে যেভাবে পারছেন সাধারণের পাশে থেকে খাবার পানি, স্যালাইন সহ অন্যান্য সহযোগিতা করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৮ শত লোকের মাঝে খাবার পানি, স্যালাইন এবং (১০০) জন রিকশা চালকদের মাঝে গামছা বিতরণ করেন নেতারা। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে খাবার পানি ও স্যালাইন দিয়ে সহযোগিতা করায় অনেকেই নেতাদের প্রতি ধন্যবাদ জানান। এবং বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা সাধারণ জনগণের পাশে থাকেন, এবারও তিব্র গরমে তার ব্যতিক্রম ঘটেনি শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও একশত রিকশার চালকদের মাঝে গামছা বিতরণ করলেন মোহাম্মদপুরের স্থানীয় নেতারা ও কাউন্সিলর।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়