কসবায় রেলে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত
কসবায় রেলে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকায় রেললাইনে হাঁটতে গিয়ে মো. সফিকুল ইসলাম নামে এ শিক্ষক নিহত হয়।বুধবার (১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. সফিকুল ইসলাম কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। তিনি কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।স্থানীয়রা জানান, বুধবার রাতে মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। অনেকক্ষণ পড়ে ছিল তার লাশ। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ সরকার বলেন, সফিক স্যার সন্ধ্যায় ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সুবর্ণ ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। রাত ১০টা পর্যন্ত লাশটি রেললাইনের পাশে পড়ে ছিল। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান