পঞ্চগড়ে কারিগরি শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংলাপ
যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে পঞ্চগড়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ ও ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় বৃহস্পতিবার (২ এপ্রিল)দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংলাপের উপরে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় কথা বলেন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাসনুর রশিদ বাবু , পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পরস্পর এর নির্বাহী পরিচালক আখতারুন নাহার সাকী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক প্রমূখ।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো, অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, সেন্টার ফর রিসার্চ ফেলো (সিপিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের ফোর গ্রুপ সদস্য ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।বেসরকারী প্রতিষ্ঠান ইএসডিও এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের সিনিয়র প্রকল্প কো অর্ডিনেটর (এপিসি) নির্মল মজুমদার।
ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনার আশ্বস্ত করেন (সিপিডি) এর ফেলো, অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ