ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ৪:৩০

কুড়িগ্রামের উলিপুরে প্রচন্ড তাপপ্রবাহে পৌরশহরের রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানিয়ে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে উলিপুর পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী রিকশা, ভ্যান, ইজিবাইক চালক, ট্রাক চালক ও পথচারীদের হাতে এক বোতল পানি ও একটি করে খাবার  স্যালাইন বিতরণ করা হয়।
প্রচন্ড তাপদাহে স্যালাইন ও পানির বোতল পেয়ে থানা পুলিশকে ধন্যবাদ জানায় পথচারীরা ও পরিবহনের চালকগন। এ সময় তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তাপদাহে অনেক পথচারী তৃষ্ণার্ত অবস্থায় থাকে। খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা মানবিক কাজের একটি অংশ। 
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এসপি স্যারের দিক-নির্দেশনায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, পানি ও স্যালাইন খেয়ে যেন কিছু সময়ের জন্য হলেও প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে কাজ করতে পারেন এজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আজিজুল হাকিম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির