বিপদে সাহায্যে আল্লাহর সন্তুষ্টি: মহানবী (সা.)-এর শিক্ষা
মুসলমানদের পরস্পরের প্রতি সহানুভূতি ও সাহায্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দিয়েছেন মহানবী (সা.)। বিপদে অন্যের সাহায্য করা ও দোষত্রুটি গোপন রাখার মাধ্যমে কিয়ামতের দিনে আল্লাহর অনুগ্রহ লাভের কথা বলা হয়েছে।
অন্য একটি হাদিসে হজরত আবু হুরায়রা (রা.)–র বরাতে জানা যায়। রাসুল (সা.) বলেছেন, ‘একদিন পথে এক ব্যক্তির খুবই তৃষ্ণা পেয়েছিল। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নামল এবং পানি পান করে উঠে এল। তখন দেখতে পেল, একটি কুকুর তৃষ্ণার জ্বালায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে এবং তৃষ্ণা মেটাতে কাদামাটি খাচ্ছে। তখন লোকটি মনে মনে বলল, আমার যেমন ভীষণ তৃষ্ণা পেয়েছিল,
এ কুকুরেরও ঠিক তেমনি তৃষ্ণা পেয়েছে। সে কূপে নেমে চামড়ার মোজা ভরে পানি নিয়ে এল এবং কুকুরকে পান করাল। ফলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে মাফ করে দিলেন।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, পশুর ক্ষেত্রেও কি আমাদের জন্য প্রতিদান রয়েছে?’ উত্তরে তিনি বললেন, ‘প্রতিটি প্রাণীতেই সওয়াব রয়েছে।’ (বুখারি, হাদিস: ২৪৬৬)
Israt / Israt
অতিরিক্ত প্রশংসা ক্ষতিকর
মাটির নিচে আল্লাহর সৃষ্টির বিস্ময়
বৃষ্টির সময় রাসুল (সা.) যে ৪ আমল করতেন
স্বপ্নে দুধ দেখা যে সুসংবাদের ইঙ্গিত
মুসলিমদের রক্তে যখন ভিজেছিল বসনিয়ার মাটি
অভাব-অনটন থেকে মুক্তির ৪ আমল
স্বপ্নে জিন-ভূত দেখলে কী হয়, ইসলাম কী বলে
জীবন-জীবিকার মানোন্নয়নে প্রচেষ্টা প্রশংসনীয়
কঙ্গো প্রজাতন্ত্রে ইসলামের আগমন যেভাবে
আশুরা: ইতিহাস, ফজিলত ও শিক্ষার এক মহিমান্বিত দিন
কেনাকাটার ব্যস্ততায়ও ইবাদত
নামাজে সালাম ফেরানোর সঠিক নিয়ম