কেশবপুরে খেলাঘর আসরের আয়োজনে মানুষের মাঝে সুপেয় ঠান্ডা পানি বিতরণ
যশোরের কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আয়োজনে পিপাসিত মানুষের মাঝে সুপেয় ঠান্ডা পানি বিতরণ হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের গাজীর মোড়স্ত লেবুর শরবত, স্যালাইন, বিশুদ্ধ সুপেয় ঠান্ডা পানিতে গুলে অন-টাইম গ্লাসে বিতরণ করা হয় ।
তীব্র তাপপ্রবাহে গরমে বিপাকে পড়েছে মানুষ। আজ দুপুর থেকে কেশবপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আর সেই মুহূর্তে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে কেশবপুর উপজেলা খেলাঘর আসরের বন্ধুরা। তারা লেবুর শরবত, স্যালাইন, সুপেয় ঠান্ডা পানিতে গুলে অন-টাইম গ্লাসে বিতরণ করেন।
সংগঠনের সভাপতি ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মজিদ বড় ভাই অনুষ্ঠানের উদ্ভোদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সদস্য নাঈম হাসান, সাহাদ হোসেন, শাওয়াল হোসেন, রিমি মন্ডল ও দিঘি প্রমুখ।
এসময় সাধারণ মানুষদের সাথে কথা বললে তারা বলেন, গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। সেই মুহূর্তে কেশবপুর খেলাঘর আসরের এই মহৎ উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সমাজিক সকল সংগঠন ও সামর্থ্যবানরা যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছুই করা সম্ভব।
সংগঠনের দপ্তর সম্পাদক সোহেল পারভেজ জানায়, অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠান্ডা পানি আর শরবত বিতরণ করে মানুষকে একটি স্বস্তি দেয়া চেষ্টা করছি। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের নারী-পুরুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। পথচারী, ভ্যান-ইজিবাইক চালকরা শরবত খেয়ে স্বস্তি পেয়েছে, আর এতেই আমাদের তৃপ্তি। এভাবে আমরা মানুষের পাসে থাকতে চাই।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী বলেন, ‘অসহ্য এই গরমে মানুষকে স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। অনেকেই আছে যারা চাইলেও এই গরমে বিশুদ্ধ পানি, শরবত কিনে খেতে পারেন না। এছাড়া শ্রমজীবী মানুষ গরমে অস্বস্তিতে রয়েছেন। পথচারী, রিকশা, ইজিবাইক, ভ্যানচালক, খেটে খাওয়া শ্রমজীবীসহ প্রায় ৩০০ মানুষের মাঝে শরবত, স্যালাইন বিতরণ করা হয়েছে। যতদিন এই অসহ্য গরম থাকবে, ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied