ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের পর

পুড়ে যাওয়া ঘরে বসবাস করা দিনমজুর রেজাউল পেলেন সহায়তা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-৫-২০২৪ বিকাল ৬:২

দৈনিক সকালের সময় প্রত্রিকায় ‘আগুনে পোড়া ঘরে বাস করছে রেজাউলের পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশের পরে সহায়তা পেয়েছে দিনমজুর রেজাউল। এতে হাসি ফুটেছে দিনমজুর রেজাউল ও তার পরিবারের সদস্যদের।  
জানা গেছে, দৈনিক সকালের সময় প্রত্রিকায় প্রকাশিত সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজরে আসলে অনুপ্রাণিত হয়ে দিনমজুর রেজাউলের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আক্কেলপুর পৌরসভার মেয়ে শহীদুল আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুরুল আলম। আক্কেলপুর পৌরসভার পক্ষ থেকে তাকে দশ হাজার টাকার চেক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এক বান্ডিল টিন দেওয়া হয়েছে। একইসাথে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ব্যক্তিগত অর্থায়নে তাকে আরো এক বান্ডিল টিন কিনে দেন। এছাড়াও তার ঘড়বাড়ি মেরামত করে দেওয়ার জন্য নাম প্রকাশ না করা শর্তে দানশীল এক ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছেন। 
সহযোগীতা পেয়ে দৈনিক সকালের সময় প্রত্রিকাকে ধন্যবাদ জানিয়ে দিনমজুর রেজাউল বলেন, অগ্নি কান্ডে বাড়ি পুড়ে যাওয়াই আমার ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যের বাড়িতে কামলা দিয়ে অনেক কষ্টে সংসার চালাতে হয়। এসব আর্থিক সহযোগীতা পেয়ে আমার অনেক উপকার হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দানশীল ওই ব্যক্তি বলেন, পত্রিকায় রেজাউলের বাড়ি পুড়ে যাওয়ার খবর আমার নজরে আসে। তার বিষয়ে সার্বিক খোঁজ নিয়েছি। তাঁর বাড়ি ঘড় মেরামত করতে সকল প্রকার সহযোগীতা করবো।
পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই তাকে সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, রেজাউল একজন নিম্ন আয়ের দিন মুজর। গণমাধ্যমে সংবাদটি দৃষ্টিগোচর হলে উপজেলা প্রশাসন ও ব্যক্তিগত ভাবে তাকে দুই বান্ডিল টিন কিনে দেওয়া হয়েছে। তার আরো কোন সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা