ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে বিএসসি ইঞ্জিঃ সহ বিএসসি অনার্সের দাবিতে স্মারকলিপি পেশ


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ১২:৬

ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি স্নাতক অনার্স (সম্মান) সনদ প্রদানের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা। দাবি নিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল তিনটার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন স্মারকলিপিটি গ্রহণ করেন।স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বর্তমান কারিকুলাম অনুযায়ী স্নাতক ইঞ্জিনিয়ারিং সনদ প্রদান করা হয়। স্নাতক অনার্স সনদ না থাকায় বিসিএসসহ (শিক্ষা) বিভিন্ন সরকারি এবং বেসরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না তারা। তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি বিএসসি ডিগ্রি প্রদানের দাবি জানান।শিক্ষার্থীরা বলেন, অনুষদীয় সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে গত বছরের ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ১২৬তম একাডেমিক কাউন্সিলে সমতুল্য ডিগ্রি প্রদানের বিষয়টি পাস এবং ২৫৯তম সিন্ডিকেটেও অনুমোদিত হয়। আমরা সে অনুযায়ী বিসিএস, শিক্ষক নিবন্ধনসহ অন্যান্য চাকরিতে আবেদন করি। পরবর্তীতে সমতুল্য সনদপত্র উত্তোলন করতে গেলে জানতে পারি ১২৭তম একাডেমিক কাউন্সিলে পূর্বের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এমতাবস্থায় আমরা যদি সমতুল্য সম্মান সনদপত্র না পাই তাহলে সকল চাকরির আবেদন বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতে উক্ত সুবিধা থেকে বিভাগের সকল শিক্ষার্থীরা বঞ্চিত হবে।রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ইঞ্জিনিয়ারিং সনদের সাপেক্ষে স্নাতক (সম্মান) সমতুল্য সনদপত্র প্রদান করা হয় বলে শিক্ষার্থীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়।শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে দুপুরে উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় উপাচার্য কার্যালয়ে না থাকায় তারা তার বাসভবনের সামনে যান। সেখানে সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন প্রশাসনের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।এ বিষয়ে অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীরা দাবি নিয়ে এলে আমি গ্রহণ করে উপাচার্যের একান্ত সচিবকে দিয়েছি। পরবর্তীতে উপাচার্য স্যারকেও বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন, যেহেতু একাডেমিক কাউন্সিলে পূর্বের সিদ্ধান্ত বাতিল হয়েছে। তাই বিভাগ ও অনুষদের মাধ্যমে আবারও বিষয়টি একাডেমিক কাউন্সিলে এলে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ