ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে বিষ প্রয়োগ করে এক দরিদ্র কৃষকের ১৫টি হাঁস মেরে ফেলেছে দুর্বৃত্তরা


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ২:১৫

সিরাজগঞ্জের তাড়াশে মো. আমিনুল ইসলাম নামের এক দরিদ্র কৃষকের খামারের ৪শ হাঁস দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা করলে ১৫টি মারা গেছে। বাদ বাকি হাঁস বিষ প্রয়োগকৃত স্থানে পৌঁছানোর আগেই খামারী দিশা পেলে হাঁস গুলো জানে বেচে যায়। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ মে ) উপজেলার তাড়াশ পৌরসভার খুটিগাছা মহল্লার মো. আমিনুল ইসলাম এর লীজকৃত জমি কাউরাইল বাজারের উত্তর পাশে। ভুক্তভোগী হাঁস খামারী জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে আমার লীজকৃত জমিতে হাঁস ছেরে দিয়ে হাঁসের খাবার আনতে গেলে পাশের বাড়ীর এক বউ হাঁস মারা যাওয়া দেখতে পেয়ে বাজারে গিয়ে দোকানদারকে বললে সে আমাকে ফোন দিয়ে বলে তোর হাঁস মারা যাচ্ছে। পরে গিয়ে দেখি ১৫টি হাঁস মারা গেছে। লীজকৃত জমির ব্রীজের নিচে কে বা কারা দানা বিষ দিয়ে রেখেছে। ৪শ হাঁসের মধ্যে যে ১৫টি হাঁস ওই বিষ খেয়েছে সেই ১৫টি হাঁস মারা গেছে।সব গুলো হাঁস যদি ওই বিষ খাইতো তাহলে সব গুলোই মারা যেত। আমার ২ লাখ ৪০ হাজার টাকার হাঁস কে বা কারা মারতে চেয়েছে তা খতিয়ে দেখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার মোঃ হাসিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। যে বা যারা বিষ দিয়ে হাঁস মেরেছে তারা এই কাজটি ঠিক করেনি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা