ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ৪:২৫
নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
 
এ উপলক্ষ্যে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে শেষ হয়।
 
এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শণ ও  শ্লোগান দেন সাংবাদিকরা।
 
শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের মরহুম সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য "ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব, সহ সভাপতি রেজাউল করিম, ডেইলি অবজারভারের সুবর্ণচর প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রোমানা ইসলাম।
 
বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানুষের বিধ্বংসী কর্মকাণ্ডে ও পরিবেশগত অন্যান্য পরিবর্তনের কারণে মানুষসহ   জীবের বসবাসের জন্য ক্রমাগত অনুপোযোগী হয়ে পড়ছে।  তাই ধরিত্রীকে রক্ষা করতে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো
গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে আনতে কাজ করবে সাংবাদিকরা।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা