রূপগঞ্জে প্রতারক ইয়াসমিনের কাছ থেকে বাচঁতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
প্রতারক ইয়াসমিনের হাত থেকে বাচঁতে চাই’ এমন দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় ভুক্তভোগীরা প্রতারক ও মাদক ব্যবসায়ী ইয়াসমিনকে গ্রেপ্তারের দাবি জানান। প্রতারক ইয়াসমিন কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার আফতাব উদ্দিনের মেয়ে। শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কাঞ্চন পৌরসভার স্থানীয় এলাকাবাসী সংবাদ সম্মেলন করে ইয়াসমিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাসুদা আক্তার বলেন, ইয়াসমিনের সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করার পরও তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা করেন। একই এলাকার সুলতান মিয়া বলেন, গত ৫ বছর আগে ইয়াসমিন আক্তারের কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নেয়। পরে সেই টাকা পরিশোধ করার পরও পুলিশ দিয়ে হয়রানী করে তিনদফা টাকা নেন। তার ছেলে লালনকে গ্রেপ্তার করিয়ে হয়রানি করে। রুস্তম আলী অভিযোগ করে বলেন, ইয়াসমিনের সঙ্গে গাছ লাগানোকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। পরে ইয়াসমিন তাকে হয়রানী করতে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করে হয়রানী করেন। শহিদুল্লাহ বলেন, প্রতারক ইয়াসমিন বিভিন্ন সময় আমার কাছে মোটা অংকের টাকা দাবি করত। দাবিকৃত টাকা না পেয়ে আমার বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। ইয়াবা ব্যবসায়ী ইয়াসমিনের বাড়িতে পিঠা বানাতে না আসায় কেন্দুয়াপাড়া এলাকার মাসুদা বেগম নামে এক বৃদ্ধাকে মাথা ফাটিয়ে দেন তিনি।
ইয়াসমিনের স্বামী ফারুক মিয়া বলেন, ইয়াসমিনের প্রতারণার কথা জানতে পেরে তাকে আমি দুইবার তালাক দেই। পরে ইয়াসমিন আমার কাছে ক্ষমা চেয়ে ইমাম সাহেবের মাধ্যমে পুনরায় বিবাহ সম্পন্ন হয়। প্রতারণা ও মাদক ব্যবসা শুরু করায় আমি নিষেধ করলে আমার কথা শুনেনি। যার ফলে আমি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছি। এখন আমাকেসহ এলাকাবাসীকে হয়রানির চেষ্টা করছে।
এ ব্যাপারে ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার স্বামী ফারুক মিয়া আমাকে মারধর করে হাসপাতালে পাঠান। আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied