ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবির আল হাদিস বিভাগের সাবেক সভাপতির মৃত্যু


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৩:১৬

ইবির আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শনিবার(৪মে)রাত আড়াইটার দিকে ঢাকার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যৃকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি, প্রো-ভিসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ছাত্রসংগঠন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ড. ইকবাল হোসাইন ১৯৭৩ সালের পহেলা মার্চ ভোলার জেলার চরফ্যাশন এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের (১৯৯১-৯২ সেশন) ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি একই বিভাগে ২০০২ সালের ৩১ ডিসেম্বর প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৫ সালে তিনি সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি ২০২৩ সালের ১৯ নভেম্বর বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ব্রেইন ক্যানসার-এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় ২০২৪ সালের ১৯ এপ্রিল দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ