ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমজীবীদের মাঝে শরবত বিতরণ করলেন যুবলীগ নেতা তামজিদ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৩:১৯

ধানমন্ডি এলাকায়  যুবলীগ নেতার নিজ উদ্যোগে শরবত বানিয়ে খাওয়ালেন পথচারী ও শ্রমজীবীদের। রাজধানীর ধানমন্ডি ১৫ নং ওয়ার্ড এলকায় নিজ অর্থায়নে এ শরবত বিতরণ করেন উপ-প্রচার সম্পাদক তামজিদ রহমান। তার সাথে ছিলেন বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত। গরমের তীব্রতা বাড়ায় সারাদেশে জারি করা হয় হিট অ্যালার্ট। যা পরবর্তীতে আরো বৃদ্ধি করতে হয় সরকারের। এমতাবস্থায় যে যেভাবে পারছেন সাধারণের পাশে থেকে খাবার পানি, শরবত, স্যালাইন সহ অন্যান্য সহযোগিতা করে যাচ্ছেন। 

এমতাবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের ধানমন্ডি জিগাতলা এলাকায় গত বুধবার (১মে) থেকে  প্রায় ২ হাজার শ্রমজীবীদের মাঝে শরবত বিতরণ করে আসছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। জনসাধারণের মাঝে এভাবেই সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সংগঠনের সিনিয়র নেতারা।এমন কাজের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন ধানমন্ডি এলাকার নেতারা। এ বিষয়ে তামজিদ রহমান বলেন, জনসাধারণের পাশে থাকাটাই  আমাদের দায়িত্ব। এই গরমে শরবত পরিবেশন করলাম। যেকোনো দুর্যোগে ধানমন্ডি এলাকার মানুষের পাশে আছি এবং থাকবো।

শরবত বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফারহান কবীর তন্ময়, বাপ্পি সাহা, ইয়াছির আরাফাত,নাইমুর রহমান দুর্জয়,সাবিত চৌধুরী,বিধান চন্দ্র শীল,রাহমিত ইসলাম ভূঁইয়া সহ অনেকেই। 

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়