পুকুরের পাশে গাছের ডালে ঝুলেছিল মরদেহ
পুকুরের ধারে জাম গাছের ডালের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বাগিরবাড়িয়া গ্রামে ঘটেছে। পরিবাদের দাবী ও পুলিশের ধারণা মানসিক রোগ থেকে অত্মহত্যা হতে পারে।
নিহত ওই ব্যক্তি বাগিরবাড়িয়া গফুর মাস্টারের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। তার দীর্ঘদিন ধরে মানসিক রোগের চিকিৎসা চলছিল।পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতের কোন এক সময় বাড়ি থেকে বের হয়ে আসে শফিকুল। ভোরে তার স্ত্রী তাকে বিছানায় দেখতে না পেয়ে সন্তানকে সাথে নিয়ে তার খোঁজ করতে শুরু করে। শনিবার ভোরে কৃষকরা মাঠে ধান কাটতে যাওয়ার সময় পাশে পুকুর ধারে একটি জাম গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের মরদেহ দেখতে পায়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা লাশ দেখতে ভীর জমায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি জাম গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। তার বেশ কিছুদিন থেকে মানসিক রোগের চিকিৎসা চলছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।
নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, আমরা রাতে খাবার খেয়ে একসাথে ঘুমাই। ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি সে বাড়িতে নাই। তাকে খোঁজাখুঁজি করলে সকালে বাড়ির পাশে পুকুর পাড়ের জাম গাছে ঝুলন্ত লাশ দেখতে পাই। সে দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। আমাদের ধারনা সে আত্মহত্যা করেছে। তার সাথে কারো কোন ঝামেলা ছিলনা।
রায়কালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ মন্ডল বলেন, সকালে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে। সে মানসিক রোগ থেকে আত্মহত্যা করতে পারে বলে মনে হচ্ছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হোসেন বলেন, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগ থেকে সে আত্মহত্যা করেছে। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার