ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক সহ ২ ব্যবসায়ি গ্রেফতার
ঠাকুরগাঁও পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, জেলা পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টায় পৃথক ৩টি ঘটনায় ৩৫ বোতল ফেনসিডিল, ১৫ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধারসহ ২ ব্যবসায়িকে গ্রেপতার করা হয়।
জেলার আইন শৃংখলা রক্ষার্থে পীরগঞ্জ থানার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে মো: মানিক আলম (২৯) কে ৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর থানা পুলিশের একটি টিম ডাঙ্গীপাড়া প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ফেনসিডিল ও একটি রেজি: বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে হরিপুর থানার মারাধর গ্রামের মৃত আ: গণির ছেলে মো: সজিব (২৫) এ ঘটনার সাথে জড়িত। এছাড়াও রাণীশংকৈল থানার নন্দুয়ার ভেলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের আলহাজ্ব মো: আ: আজিজের ছেলে মো: জামিরুল ইসলাম রানা ওরফে মাসুদ রানা (৪৫) কে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করো পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩ থানায় মাদক দ্রব্য আইনও মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক