ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৪:২০

ভোলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুস।

শনিবার (০৪ মে) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণায় হামলা ও ভাঙচুর চালায়। এতে নির্বাচনের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে।

তাই সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন তিনি।এদিকে সহিংসতার ঘটনায় মামলা দায়েরের পর ভোলা পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে ইউনুস গ্রুপ। উল্লেখ্য, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলার ইলিশা জংশন বাজারে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ও মো. ইউনুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

 ভোলা সদর,  দৌলতখান ও বোরহানউদ্দিনে ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। এতে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়