শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই
শ্রীনগরে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় ৭টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত পৌণে ৩ টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে। এতে ৩টি বসতঘর, ২টি রান্নাঘর ও ১টি গোয়ালঘর পুড়ে যায়। স্থানীয়রা জানান, তন্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সড়কের পাশে রমিজউদ্দিন মল্লিকের বাড়িতে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিবেশীরা জানান, নান্নু মল্লিকের রান্নাঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. মামুন শেখ ঘটনার সত্যতা শিকার করে বলেন, এই দুর্ঘটনায় বসতঘরসহ আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ধারনা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান