ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হালদার দুপাড়ে নিষিক্ত ডিম আহরণকারীদের প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৫-২০২৪ বিকাল ৫:৫
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। বাড়তে শুরু করেছে মা মাছের আনাগোনাও। গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টিপাত হলেও মা মাছ ডিম ছাড়েনি। হালদায় এখনো কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম। তার ধারণা আগামী ৬ মে শুরু হয়ে ১০ মে পর্যন্ত  অমাবস্যার জোঁ এবং ২০ মে থেকে ২৫ মে পর্যন্ত পূর্ণিমার জোঁ। এ সময়ের মধ্যে বজ্রসহ ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি  ঢল নামলেই প্রথমে নমুনা ডিম ছাড়ার পর পূর্ণাঙ্গ ডিম ছাড়তে পারে মা মাছ। যদিওবা ইতোমধ্যে দুটি জোঁ চলে গেছে। এদিকে হালদার দুই পাড়ে চলছে ডিম সংগ্রহের ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে কেউ নৌকা জাল মেরামত করছেন, আবার কেউ কেউ ডিম সংগ্রহের সরঞ্জাম প্রস্তুত করছেন। এছাড়া দুই পাড়ে মাটির কূয়া প্রস্তুত রেখেছেন ডিম সংগ্রহকারীরা। নৌকা তৈরি ও মেরামত কারিগর উদয় শংকর বড়ুয়া বলেন, বর্তমানে সবকিছুর দাম বেশি। তাই নতুন নৌকা তৈরি ও মেরামতে বিগত বছরগুলোর চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে।  তাদের মতে, নতুন নৌকা ক্রয় বা তৈরিতে খরচ হচ্ছে ৩০-৩৫ হাজার থেকে  ৪০ হাজার টাকা। আর পুরাতন নৌকা মেরামতে ব্যয় হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। এসব নৌকা এক মৌসুমের জন্য ভাড়া নেওয়া হয় ভাড়া ৬-৮ হাজার। প্রস্তুতি সম্পন্ন, ডিম ছাড়লেই হালদার দুপাড়ে ডিম সংগ্রহ উৎসব বলে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাউজান ও হাটহাজারীর উপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে ডিম সংগ্রহে নিয়োজিত ব্যক্তিরা প্রতীক্ষার প্রহর গুণছেন। জানা যায়, হালদায় যান্ত্রিক নৌযান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে নদী থেকে বিপুল পরিমাণ জালও জব্দ করা হয়েছে। পশ্চিম গহিরা ও কাগতিয়ায় দুটি হ্যাচারির পুননির্মাণ কাজ আগামী বছর শেষ হবে। প্রবীণ ডিম আহরণকারী কামাল উদ্দিন সওদাগর বলেন, মাছের আনোগোনা বাড়তে শুরু করেছে। মা মাছ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের তৎপরতা বাড়ানো প্রয়োজন। তা না হলে অসাধু ব্যক্তিরা জাল পেতে মা মাছ ধরতে পারে। বৃষ্টিপাতে ঢল সৃষ্টি হলে মা মাছগুলো ধুরুম কুম (ধুরুম এলাকায় গভীর কুপ), নাজির হাট কুম্ভোর পাড়া কুমে মা মাছ উঠে যায়। সেদুটি স্থানে যাতে মাছ নিধনকারীরা জলা ফেলতে না পারে সেটি খেয়াল রাখতে হবে। রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বজ্রসহ বৃষ্টিপাত হলে মে মাসের জোতে ডিম ছাড়তে পারে মা মাছ। একটি সরকারি হ্যাচারী ও ৫৮টি মাটির কূয়া প্রস্তুত করা হয়েছে। এছাড়া বেসরকারি একটি হ্যাচারী প্রস্তুত আছে। মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত আছে।  রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, হালদা নদীর মাছ শিকার বন্ধে হাটহাজারী ও আমাদের সমন্বিতভাবে অভিযান অব্যাহত আছে। হালদার মা মাছ তথা জীব-বৈচিত্র্য রক্ষায় দিনে রাতে তদারকি করা হচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমেও হালদায় আশানুরূপ ডিম পাওয়ার আশা করছেন তিনি। হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেছেন, হালদার জলজ বাস্তুতন্ত্র মা মাছের ডিম ছাড়ার উপযোগী কিনা তা গবেষণার অংশ হিসেবে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পানির নমুনা সংগ্রহ করে পরিক্ষা-নিরীক্ষা চালানো হয়। এতে পানির বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্যারামিটারের (দ্রবীভুত অক্সিজেন, পিএইচ, কার্বনডাই-অক্সাইড, ক্যালসিয়াম, ট্র্যান্সপারেন্সি, টিডিএস, ইলেকট্রিক্যাল কনডাকটিভিটি, লবণাক্ততা, খরতা, ও ক্ষারকত্ব ইত্যাদি) আদর্শ মানের মধ্যে রয়েছে। তবে কার্পজাতীয় মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার পানির তাপমাত্রা আদর্শ মান: ২০-৩০ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩ ডিগ্রী বেড়ে ৩৩ ডিগ্রীতে উন্নীত হয়েছে। মেজর কার্প জাতীয় মাছের প্রজনন আচরণ পানির তাপমাত্রার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। মেজর কার্পজাতীয় মাছের জন্য অত্যানুকুল পানির তাপমাত্রা হচ্ছে (২২-৩০) ডিগ্রী সেলসিয়াস তবে এরা অল্প সময়ের জন্য সর্বোচ্চ ৩৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। বৃষ্টিপাত হলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
 
 

এমএসএম / এমএসএম

মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে হবে মীর মোহাম্মদ হেলাল

রাঙ্গুনিয়ায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি