কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আলেয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মে) বেলা সাড়ে ১১ টার সময় কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত আলেয়া আক্তার সিরাজগঞ্জ জেলার সদর থানার মেছরা গ্রামের মোহাম্মদ আলমের মেয়ে। সে তার স্বামী সোহাগ মিয়ার সাথে জরুন এলাকায় সিরাজ সরকারের বাসায় ভাড়া থাকতো।গৃহবধুর স্বামী সোহাগ মিয়া বলেন,গতকাল শনিবার গ্রামের বাড়ি থেকে আমার ভাড়া বাসায় আসে। তিনি বলেন,আজ সকাল ৮ টার সময় আমার স্ত্রীকে বাসায় রেখে কাজে চলে যাই। পরে গ্রামের বাড়ি থেকে আমার শশুর ফোন করে বলে তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না।
পরবর্তীতে আমি বাসায় এসে দরজা বন্ধ দেখতে পাই। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পাওয়ায় জানালা দিয়ে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে সঙ্গে ঝুলে আছে। পরে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। নিহতের স্বামী বলেন, তার সাথে আমার কোন ঝগড়া বিবাদ ছিলনা। কেন সে এমনটি করলো বুজতে পারছিনা?
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ