ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পূর্বধলায় জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, আহত ৩


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৫-৫-২০২৪ দুপুর ৩:৪৫

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী গ্রামে জমির বোরো ধান কাটা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বিশকাকুনী গ্রামের মৃত মেহের আলী'র ছেলে আবু তাহের (৪৫), একই গ্রামের মৃত আদম আলীর ছেলে রতন মিয়া (৪৫) ও বাবুল মিয়া (৩৬)। গত শনিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত আবু তাহের জানান, প্রতিবেশী শহীদ আহাম্মদের নেতৃত্বে ৮-১০ জন সকাল ছয়টার দিকে জমির কাঁচা বোরো ধান কাটতে থাকেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের চার-পাঁচজন গিয়ে বাধা দিলে তাঁরা হামলা ও এলোপাতাড়ি তাঁদের মারধর করেন। এতে তিনিসহ তিনজন আহত হন। পরে গ্রামের লোকজন তাঁদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন জানান, আবু তাহের ও শহীদ আহাম্মদের মধ্যে ৪৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। যেহেতু কৃষি জমি পতিত রাখা যাবে না তাই গ্রাম্য শালিসে তৃতীয় পক্ষকে বোরো ধান চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বোরো ধান লাগানোর আগে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য তিনবার বৈঠক হয়েছে। ওই বৈঠকে শহীদ আহাম্মদদের দলিলপত্র নিয়ে বসতে বললেন তা না শোনে ঝগড়ার সৃষ্টি করে মীমাংসায় রাজি হননি। ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আবু তাহের ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে শহীদ আহাম্মদের নেতৃত্বে তিন জনকে গুরুতর আহত করে। শহীদ আহাম্মদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পূর্বধলা থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!

রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!

ঢাকঢোল আর উৎসবের আমেজে শালিখায় কাত্যায়নী পূজা শুরু