ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুর কে মাদকমুক্ত দূর্ণীতিমুক্ত উপজেলা গড়তে চান ফরিদ আহমেদ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৪ দুপুর ৪:৫৪

দ্বিতীয় ধাপে আসন্ন নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান প্রার্থী  ফরিদ আহমেদ।  ইতোমধ্যেই প্রার্থীতার বিষয়টি জানান দিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন তিনি। ফরিদ আহমেদ প্রার্থী হওয়ার ঘোষণায় উপজেলা জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন। নেতাকর্মীরা বলছেন, এবার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক না থাকলেও এবং দলীয়ভাবে কাউকে সমর্থন দেওয়া না  হলেও, ফরিদ আহমেদকে আমরা দলের একমাত্র যোগ্য প্রার্থী হিসাবে ধরে নিয়েছি। সেভাবেই আমরা প্রচার-প্রচারণা এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা শুরু করেছি। সাধারণ কর্মী সমর্থক ও ভোটাররা বলছেন, প্রার্থীদের অনেকেই দলীয় পদ পদবী ব্যাবহার করে এবং  কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব নিয়ে নিয়োগ বাণিজ্য করেছে, কেউ পুকুর দখল করে খাচ্ছে, ফরিদ ভাই সারা জীবন সততা ও নিষ্ঠার রাজনীতি করেছেন । তিনিই পারবেন আধুনিক, স্মার্ট,  মাদকমুক্ত, দূর্ণীতিমুক্ত একটি পরিচ্ছন্ন নিউ মডেল নিয়ামতপুর উপজেলা তৈরী করতে। তাই আমরা চাই ফরিদ ভাই পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হোক। দেশের ও দলের দূর্দিনে সবসময়  রাজপথে থেকেছেন মিছিল মিটিং এ নেতৃত্ব দিয়েছেন। এমনকি করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকেছেন, তিনি সব সময় আন্দোলন সংগ্রামে মৃত্যুর ভয় না করে সামনের সারিতে থেকে দলকে পরিচালনা করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে  নির্বাচিত করতে তৃনমূলকে সংগঠিত করে ফরিদ আহমেদ দিনরাত পরিশ্রম করেছেন।  এই তৃণমূলের শক্তি নিয়ে আবার ও ফরিদ আহমেদ  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আগামীর নিয়ামতপুরকে তিনি কি ভাবে গড়তে চান তার  কর্মপরিকল্পনা সম্পর্কে ফরিদ আহমেদ নিজেই ঘোষণা দিয়েছেন। আমি পুনরায় নির্বাচিত হলে নিয়ামতপুর উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট, মাদক ও দূর্ণীতিমুক্ত, এবং নিউ মডেল উপজেলা তৈরী করবো। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সকলকে সাথে নিয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। আমি নির্বাচিত হলে উপজেলার সাধারণ মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা ছিলো ভবিষ্যতে থাকবে। রাত দিন যে কোন সময় আমি সবার পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকবো। পাশাপাশি দলের ত্যাগি নেতাদের সঠিক মূল্যায়ন করবো।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত