ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ১:৫৩

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ  মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ছাত্রলীগ। 

৬ মে (সোমবার) বেলা ১১:৪৫ মিনিটে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলের নেতৃত্ব দেন জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও  সাধারণ সম্পাদক আখতার হোসাইন।

"জয় বাংলা,জয় বঙ্গবন্ধু "স্লোগান দিয়ে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী মিছিলটি শুরু করেন। গাজা যুদ্ধ কে গণহত্যা উল্লেখ করে " স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক";  "গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো  ছাত্রলীগের এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন "স্লোগানে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ  মিছিলটি।

মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ,  শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে এসে ভিসি ভবনের সামনে শেষ হয়। 

মিছিল শেষে ভিসি ভবন চত্বরে বক্তব্য  রাখেন জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক  ও সভাপতি।

সাধারণ সম্পাদক আখতার হোসাইন বলেন, যারা ধর্মীয় অনূভুতিতে আঘাত করবে তাদের বিরুদ্ধে অবস্থান করবে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বতার সাথে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েল এর তুলনা করে গাজায় ইসরায়েল নৃশংসতা তুলে ধরেন। এসময় তিনি গাজায় চালানো ভয়াবহ গণহত্যার জন্য ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ধর্ম হচ্ছে আবেগের জায়গা যে এখানে হাত দিবে তাকে ছাড় দেওয়া হবেনা। গাজা যুদ্ধে ইন্ধনদাতা সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসে গেছে। এসময় তিনি বলেন যার যার ধর্ম সে সে পালন করবে,কেউ ধর্ম নিয়ে খেলা করলে তাকে পুঁতে দেয়া হবে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু