আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব ফ্রিজ
এমবি ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ৯ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটনের পর বিতর্কিত ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এনবিআর। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এটি কার্যকর করতে বলা হয়েছে।
এনবিআরের চিঠিতে বলা হয়, ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মেসার্স এমবি ফার্মাসিউটিক্যালসের কাছে মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ২ কোটি ৯ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা পাওনা রয়েছে। প্রতিষ্ঠানটির মূসক আদায়ে ঢাকা দক্ষিণের কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে একাধিকবার চিঠি দিলেও তারা বকেয়া পরিশোধ করেনি।
এরকম প্রেক্ষাপটে সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সংশ্নিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের অ্যাকাউন্ট ফ্রিজ বা লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। চিঠিতে এমবি ফার্মাসিউটিক্যালস, প্রতিষ্ঠানটির মালিক আজিজ মোহাম্মদ ভাই, তার বাবা মোহাম্মদ ভাই, মা খাতিজা মোহাম্মদ ভাইয়ের নামও উল্লেখ রয়েছে।
আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে সপরিবারে থাইল্যান্ডে থাকেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য বিভিন্ন সময়ে প্রকাশ হয়েছে।
২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় তার গুলশানের বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করে।
তবে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযানের পরদিন কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ৩০ দিনের জন্য অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেওয়া হয়েছিল।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির