ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সম্ভাবনার দ্বার উন্মোচিত করলেন সাংসদ শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ৩:৫৪

দীর্ঘ অপেক্ষার পর দিনাজপুরের বিরামপুর উপজেলার (আশুড়ার বিল) লেটাশন ঘাটে দৃষ্টিনন্দন গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বহুল প্রত্যাশিত এ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করলেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

রবিবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের লেটাশন ঘাটে (আশুড়ার বিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বৃহৎ এ ব্রীজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় ভীষণ উচ্ছ্বাসিত হয় এ অঞ্চলের মানুষ। ব্রীজটির নির্মাণকাজ শেষ হলে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। উপজেলা এলজিইডি অফিসের বাস্তবায়নে ব্রীজটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২৯ কোটি টাকা। 

স্থানীয়রা জানান, এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল নদীর ওপর সেতু নির্মাণের। যা দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবায়ন হচ্ছে।দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও বহু কাঙ্ক্ষিত এই ব্রীজটির ভিত্তি প্রস্তর স্থাপন করায় আনন্দ উচ্ছ্বাসে ভাসছে এই এলাকার মানুষ। ব্রীজটির নির্মাণকাজ শেষ হলে আশপাশের সড়ক পথের দূরত্ব কমে যাবে। কৃষিতে আসবে নতুন বিপ্লব। ব্রীজটি ঘিরে নতুন স্বপ্ন ও সম্ভাবনায় বিভোর এলাকাবাসী। পাশাপাশি ব্রীজটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করেন উপজেলাবাসী।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে, পৌর মেয়র আককাস আলী, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আতাউর রহমান, পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, অত্র ইউনিয়নের চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, সমাজসেবক ফরিদুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধীজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত