পাঁচবিবিতে কম্বাইন্ড হারভেস্টার পেলেন ৩জন কৃষক
কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রæত ও সহজভাবে ধান, গম, ভুট্টা, শরিষা এসব ফসল কর্তন ও মাড়াইয়ের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৩জন কৃষকের নিকট তুলে দেওয়া হলো হারভেস্টার মেশিন। কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিক করণ প্রকল্পের আওতায় উপজেলার আওলাই ইউনিয়নের আবুল বাসেত ও ইসমাইল এবং কুসুম্বা ইউনিয়নে জাহিদ হাসান মন্ডলকে হারভেস্টার মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩২ লাখ টাকা মূল্যের হারভেস্টার মেশিন ৫০% ভূর্তকী মূল্যে ১৬ লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে মেশিন ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেস গুপ্ত ও উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’