প্রশাসনিক পদসমূহ একই ব্যক্তিকে একাধিকবার না দেয়ার দাবি নীল দলের
বিশ্ববিদ্যালয়ের পদসমূহ একই ব্যক্তিকে একাধিকবার না দেয়া এবং যোগ্যতার ভিত্তিতে প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষদের সংগঠন নীল দল।
সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বরাবর সংগঠনের সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ও সাধারণ সম্পাদক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া এবং ক্লাস শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সান্ধ্যকালীন কোর্সসমূহ অনিয়মতান্ত্রিক স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক স্বাভাবিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদসমূহ একই ব্যক্তিকে একাধিকবার না দেয়া এবং যোগ্যতার ভিত্তিতে প্রদানের ব্যাবস্থা গ্রহণ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদসমুহে নিয়োগ প্রদানে পক্ষপাতমূলক আচরণের অবসান, সাম্প্রতিককালে বিভিন্ন জাতীয় পত্রিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম, নিয়োগ ও পদোন্নতি বিষয়ে অনিয়মের যে সকল সংবাদ প্রকাশিত হয়েছে তার যথার্থতা এবং সঠিকতা নির্ধারণের লক্ষ্যে অতিসত্বর নিরপেক্ষ তথ্যানুসন্ধান কমিটি গঠন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করা থেকে বিরত থাকার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied