ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরীতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন মামুনুর রশিদ


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৩:২৮

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ তিনি উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেব দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষণা মনোনিত করা হয়। নাগেশ^রী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় আবেদনকারীদের আবেদন যাচাইবাছাই শেষে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং একই বিবদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেন যাচাই বাছাই কমিটি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ রূপ কুমার সরকারসহ অনেকে।  
উল্লেখ্য তিনি ২০০০ সালে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদানের পর সততার সাথে শিক্ষকতা করায় ২০২০ সালে তিনি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি অর্জন করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। 
প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, তিনি এই পিছিয়ে পড়া অঞ্চলের নারী শিক্ষার বিস্তার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেননা নারীরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে, সমাজ আলোকিত হবে। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধের মাধ্যমে নারীরা যাতে শিক্ষামুখী হয় সে ব্যাপারেও তৎপর আছেন বলেও জানান তিনি। 

এমএসএম / এমএসএম

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা