হাতীবান্ধায় চারটি ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ঝুঁকিপুন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল থেকে শেষ হয়েছে প্রচার প্রচারণা। তিনপদে তের জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন, এই উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ঝুঁকিপুন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ঝুঁকিপুন দাবী করে এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এর মধ্যে সোমবার নারী চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসি সীমা এক সংবাদ সম্মেলনে চারটি ইউনিয়নের সব কয়েকটি কেন্দ্র ঝুকিপূর্ণ বলে দাবী করে। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন অফিসার ঝুঁকিপুন ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হবে। ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করবে, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। হাতীবান্ধা উপজেলা ১২টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩টা। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫ টা। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং ৫ শত ৩৯টি ভোট কক্ষকে ভোট গ্রহন হবে। নির্বাচনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা থানায় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, ভোট কেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
হাতীবান্ধা নির্বাচন অফিসার রাশেদ বলেন, ১২টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের ভোটকেন্দ্র ঝুঁকিপুন চিহ্নিত করে ও গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied