ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে এগিয়ে আজাহার আলী


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৭-৫-২০২৪ বিকাল ৫:১১

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে ধামইরহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে আজাহার আলী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে মনে করেন সুধীমহল। স্থানীয় এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্¦িতা করছেন। বর্তমান চেয়ারম্যান মোঃ আজাহার আলী ‘আনারস’ মার্কা নিয়ে, পাগল দেওয়ান সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক আ ন ম আফজাল হোসেন "কাপ পিরিচ" মার্কা নিয়ে এবং জাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওসমান আলী ‘ঘোড়া’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ মাইকে হিন্দি-বাংলা ইত্যাদি গানের সুরে সুরে অনুনয়-বিনয়ের সাথে নিজেকে যোগ্য ও ভালো মানুষ বলে দাবি করে ভোটের প্রচার-প্রচারণায় ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। গ্রাম পর্যায়ে সাধারণ ভোটারের নিকট জিজ্ঞেস করলে আনারস মার্কার প্রার্থী আজাহার আলীই জনপ্রিয়তায় ও গ্রহণযোগ্যতায় অনেক এগিয়ে আছে বলে দাবি করেন। তাহেরপুর নয়াপাড়া গ্রামের আইনুল হোসেন ও সাখাওয়াত হোসেন কাজি দাবি করেন, আনারস মার্কার প্রার্থী ব্যাপক ভোটে বিজয় অর্জন করবে, তার দায়িত্বকালীন সময়ে উপজেলার প্রতিটি গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে।’
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. আনিছার রহমান বলেন ‘ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করা হয়েছে, পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ হওয়ায় কোন বিশৃঙ্খলার কোন সুযোগ নেই, আশা করছি সুষ্ঠুু পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে, বুধবার ভোট গ্রহণে মালামাল প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে।’  
এদিকে দিনের বেলা প্রকাশ্যে মাইকে, পথসভায়, উঠান বৈঠকে প্রচার প্রচারনা ছাড়াও প্রার্থীরা মহিলা গ্রুপের মাধ্যমে সকাল সন্ধ্যা পাড়ায়- মহল্লায় নিজ নিজ পছন্দের প্রার্থীর ভোট প্রার্থনা করছেন। সকলের দাবির সমাধান আসবে ৮ মে বুধবার ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে। উল্লেখ্য, উপজেলার ৫৩ টি কেন্দ্রের ৪০৪ টি বুথে ১ লক্ষ্য ৫৯ হাজার ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত দেবে কে হাসবে শেষ হাসি, কে পড়বে জয়ের মালা। 
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয় নেতা সোহেল রানা, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারী ভোটারদের প্রাণ আনজুয়ারা বেগম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন