ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৭-৫-২০২৪ বিকাল ৫:১২

জয়পুরহাটের আক্কেলপুরে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্য সদস্য রইদুল আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর রেল স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে । এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়নের পাশাপাশি কাদোয়া ও গণিপুর জাফরপুর মাঠ থেকে ৮টি গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি হয়েছিল। 
গ্রেপ্তার হওয়া রইদুল আলম (৪৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। 
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় উপজেলার জাফরপুর গ্রামের গভীর নলকূপ মালিক আবু সালেক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্য রইদুল আলমকে গ্রেপ্তার করে। তবে তার কাছে থেকে চুরি হওয়া কোন মামালাল উদ্ধার হয়নি। সে মিটার চুরির বিষয়ে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে থানা পুলিশকে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হোসেন বলেন, মামলার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মিটার চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত আছে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা