ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেকৃবির আবাসিক হলে মাদক সেবন,বহিরাগত সহ আটক ৫


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ১২:৪৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি ) চার বহিরাগত সহ এক সাবেক শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এবং হল প্রশাসন।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ছাদ এবং হল গেট থেকে মাদক সহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন রায়হান হুসাইন,  আতিকুর রহমান, আমিরুল ইসলাম শান্ত, শামীম আহম্মেদ  এবং শুভ। এদের মধ্যে  রায়হান এবং শান্ত উভয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শামীম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আতিকুর রহমান স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সিএসই  ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শুভ শেকৃবি থেকে ড্রপ আউট হওয়া শিক্ষার্থী।

জানা যায়,নবাব সিরাজউদ্দৌলা হলের এ ব্লকের  ৩১১ নম্বার রুমে সোমবার রাতে এসে উঠেন আতিকুর রহমান। বাকি তিনজন বহিরাগত হলে এসে ভিন্ন রুমে ছিলেন।  বিকালে রায়হান, শুভ, শামীম এবং শান্ত মিলে হলের ছাদে মাদক সেবনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের হাতে আটক হন।  অন্যদিকে আতিকুর রহমানকে মাদকসহ হল গেট থেকে আটক করা হয়।  পরে তাদের ৫ জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট প্রফেসর ড.শেখ মোহাম্মদ মাসুম বলেন, আমি আসলে লজ্জিত আমার হলে এই রকম একটা ঘটনায়। অনেক ভালো ভালো পরিবারের ছেলে মেয়েরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে এই বিষয়ে সচেতন থাকা উচিত।  মাদকাসক্ত দের রিহ্যাবে পাঠিয়ে বা  মোটিভেশন দিয়ে ঠিক পথে নিয়ে আসা উচিত ।

বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ে আটকের বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হারুন -উর - রশিদ বলেন,  আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। যারা মাদক বহন করবে , মাদক খাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে তাদের ক্ষেত্রে আমরা শক্ত অবস্থানে। কোন ক্রমেই তাদের ছাড় দেওয়া হবেনা।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু