সরাইলে মাঠে সামিয়ানা টাঙিয়ে ভোট
সামিয়ানা টাঙিয়ে মাঠে বুথে ভোট দিচ্ছেন ভোটার। এমন ভোটকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। বুধবার (৮ মে) অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার কুট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামিয়ানা টাঙিয়ে ভোট নেওয়া হচ্ছে। বৃষ্টিতে কর্দমাক্ত মাঠ পেরিয়ে ওই তিন বুথে ভোট দিতে হয়।এ কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৯১২। ছোট্ট একটি ভবনে এত ভোটারের ভোটগ্রহণ সম্ভব না বিধায় মাঠে টাঙানো হয়েছে সামিয়ানা। পাঁচটি বুথ ভবনে, তিনটি শামিয়ানার নিচে।এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মওদুদ আহমেদের দেওয়া তথ্য মতে, অন্য কেন্দ্রগুলোর চেয়ে এখানে মোটামুটি ভোটার ছিল। সকাল ৯টার মধ্যে ২০০-এর মতো ভোটারের ভোট পড়েছে এই কেন্দ্রে।
এদিকে সরাইলের রাজাবাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা নাগাদ ১৯৮টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার দীপংকর মণ্ডল। ওই কেন্দ্রে মোট ভোটার ৩০৯২। সকাল সোয়া ১০টার দিকে ওই কেন্দ্রে পক্ষাঘাতগ্রস্ত পিতা শামসুল আলমকে নিয়ে আসেন ছেলে মুক্তার হোসেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
Link Copied