ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জাল ভোট দিতে বাধা, পোলিং অফিসারকে মারধর


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ৩:৩৬
নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ফলে কেন্দ্রটিতে কিছুটা ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ মজুমদার জানান, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৯০টি। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৪২টি।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে সকাল ৮টায় নাসিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুই উপজেলার মোট ১৭৭টি কেন্দ্রে চলা ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন