ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

উপজেলা নির্বাচন

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ৪:৫০

প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৮ মে) বিকেল ৪টায় দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে গণনা।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনের চেয়ারম্যান পদে ৫৬৫ জনসহ এক হাজার ৬১৯ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন দুই কোটি ৮২ হাজার মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে।

এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। দুই একটি ঘটনা যেখানে ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

প্রথম ধাপে ১৫২ উপজেলায় তফসিল দিলেও নানা কারণে ভোট হচ্ছে ১৩৯টিতে। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান আট জন, সাধারণ ভাইস চেয়ারম্যান ১০ জন ও নারী ভাইস চেয়ারম্যান ১০ জন নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা