ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে কবিগুরুর ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব শুরু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ৪:৫৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিন দিনব্যাপী ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বুধবার (৮মে) দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. তোফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ-০২ আসনের জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান প্রমূখ। এদিন রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। এবার কবিগুরু ১৬৩ তম জন্মজয়ন্তী উৎসবে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। সেইসাথে উৎসবের নগরীতে পরিণত হয়েছে শাহজাদপুর।
উল্লেখ্য, শাহজাদপুর জমিদারী একদা ছিল নাটোরের রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় এ জমিদারি কিনে নেন। রবীন্দ্রনাথ ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরে সাময়িকভাবে বসবাস করতেন। এখানে অবস্থানকালে কবিগুরু রচনা করেন কাব্য: সোনারতরী, বৈষ্ণব কবিতা, দুটি পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, যমুনা, হৃদয়, ভরা ভাদরে, প্রত্যাখ্যান ও লজ্জা, ছোটগল্প পোস্ট মাস্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম। গীতাঞ্জলী কাব্যের কাজও শুরু করেন। পরবর্তীতে তিনি গীতাঞ্জলী কাব্যগ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার পান।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন