কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে এই প্রতিপাদ্য নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে কাপ্তাইয়ে "জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪" এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পুষ্টি কমিটির সভাপতি মোঃ মহিউদ্দীন পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, নার্স নহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে কাপ্তাই উপজেলায় সপ্তাহব্যাপী স্বাস্থ্য প্রতিষ্ঠানে সচেতনতামুলক স্বাস্থ্যবার্তা প্রদান, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, মা সমাবেশ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied