হিলিতে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের
স্থানীয়দের সালিশ বৈঠক না মানার অভিযোগ আনসার সদস্য আবু তাহেরের বিরুদ্ধে
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর এলাকার চন্ডিপুর নিবাসী মোঃ আবু তাহের।তিনি ১৯৮৫ সালে আনসার সদস্য হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি র্যাবে কর্মরত। তারা চার ভাই যথাক্রমে (১)মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল, (২)মোঃ আব্দুস সাত্তার, (৩) মোঃ আবু তাহের,(৪)মোঃ ইব্রাহিম হোসেন। এই চারজনের সবার পিতা মৃত-কফিল উদ্দিন মন্ডল। বাদী এ্যাডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল সূত্রে জানা যায় দিনাজপুর জেলার বিজ্ঞ হাকিমপুর সহকারী জজ আদালতে বিবাদী মোঃ আবু তাহের মন্ডলের বিরুদ্ধে বাটোয়ারা মোকদ্দমা নং ২৪/২০২২ চলমান। এমতাবস্থায় তারা চার ভাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রায় ২০ বারের অধিক বিবাদী মোঃ আবু তাহের মন্ডলের সাথে আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যার্থ হোন। বাস্তুভিটার খতিয়ান নং সিএস-এসএ-৯৫ ও ৮২ দাগে ১৭ শতাংশ জায়গার ভিতরে চারভাইয়ের ভাগবাটোয়ারার পর উক্ত জায়গার মোঃ তোফাজ্জল হোসেনের কিছু অংশ ও আব্দুস সাত্তারের ৪.৬৩ শতাংশের মধ্যে প্রায় ০.৬৩ শতাংশ বিবাদী আবু তাহেরের বসতভিটার মধ্যে আছে বলে বাদীপক্ষ জানান। এমতাবস্থায় সর্বশেষ ২০ এপ্রিল ২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময়, বিষয়টি আপোষ মীমাংসার জন্য চার ভাইসহ বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ও স্থানীয় দুইজন সাংবাদিকের উপস্থিতিতে বৈঠক করা হলে বিবাদী আবু তাহের মন্ডল তার ভাই আব্দুস সাত্তারের ০.৬৩ শতাংশ অংশ দিতে রাজী হোন। এতে বিবাদীর বসতভিটার পুর্বপাশের মাটির দেওয়াল ভাঙা পড়ার কথা উঠলে বিবাদী তাতে রাজী না হয়ে একটি টয়লেট ভেঙে আব্দুস সাত্তারের অংশ দিতে রাজী হোন। কিছুক্ষণ পরেই বিবাদী মোঃ আবু তাহের মন্ডল অজানা কারণে তার মত পরিবর্তন করে বলেন আমি আরও কিছুদিন চিন্তাভাবনা করি। সালিশী বৈঠকের শেষ পর্যায়ে এসে বিবাদী মোঃ আবু তাহের মন্ডলের এমন আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত সকলেই আশ্চর্য ও বিস্মিত হোন। পরে তিনি তার কর্মস্থলে চলে যাওয়ায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন সিদ্ধান্ত বিবাদী মোঃ আবু তাহের মন্ডল পেশ করেননি। তাই বারবার উক্ত জায়গার ভাগবাটোয়ারা নিয়ে আপোষ মীমাংসার নামে স্থানীয় ব্যক্তিবর্গের মুল্যবান সময় ও পরামর্শ উপেক্ষা করার জন্য বিবাদী মোঃ আবু তাহের মন্ডলের প্রতি তীব্র নিন্দা জানান উপস্থিত সকলেই। বাদীপক্ষ সুবিচার পাওয়ার জন্য বিজ্ঞ আদালতের ন্যায়বিচার ও সুদৃষ্টি কামনা করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত