ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল কাদের


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:৫২

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের।তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় নাচোল উপজেলায়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা দুলাল হোসেন বুধবার রাতে বেসরকারি ভাবে ঘোষণা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৯শ ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম (আনারস) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮শ ৭০ ভোট।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ,চশমা প্রতীকে কামাল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফ্যান প্রতীকে নির্বাচিত হয়েছেন শামীমা খাতুন লিপি।

উপজেলা নির্বাহী অফিসার নীলূফা সরকার জানান,নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।পুলিশ সদস্যসহ আনসার বাহিনীর সদস্য রয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি এবং র‍্যাবের টহল অব্যাহত আছে।সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য এ উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫৭ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬ জন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত