ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক সভা
ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন (কানাডা)’র বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় আরডিআরএস বড়গাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মো: রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: শামসুন্নাহার, বিশেষ অতিথি ইএসডিও’র ফোকাল পার্সন কৃষিবিদ আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার মো: কামরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। বক্তারা জিংক ধান কি, এর উপকারিতা, জিংকের অভাবজনিত লক্ষণ এবং জিংক চালের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied