ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইবির স্বতন্ত্র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ই মে


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১০-৫-২০২৪ দুপুর ১২:৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি বা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। গতবছর এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে সাতজন পরিক্ষার্থী থাকলেও এবছর লড়বেন ৬ জন শিক্ষার্থী।জানা যায়, গুচ্ছ প্রক্রিয়ায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তির পাশাপাশি নিজস্ব পদ্ধতিতে গৃহীত ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে।'ডি' ইউনিটের চারটি বিভাগ হল,(১)আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ(২)আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ (৩)দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ(৪)আরবি ভাষা ও সাহিত্য বিভাগ(কলা অনুষদভুক্ত)।এবছর ৩২০ টি আসনের বিপরীতে ১৯১০ জন শিক্ষার্থী আবেদন করছেন। সে হিসেবে প্রতি আসনের জন্য ৬ জন ভর্তিচ্ছু ভর্তিযুদ্ধে লড়বেন।আগামী ১১ ই মে, শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘন্টার ভর্তি পরীক্ষায় মোট ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. আ. ব. ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশাবাদী সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন পরীক্ষার আগ মুহূর্তে তারা যেনো ভালো ভাবে প্রস্তুতি গ্রহণ করে। আমার প্রত্যাশা থাকবে তারা যেনো আগেভাগে পরীক্ষার হলে চলে আসে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে।

এমএসএম / এমএসএম

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়