ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ওয়াকফ এস্টেটের জমি দখল ও কাজীরহাটে অবৈধ দোকান করছে সন্ত্রাসী তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২৪ রাত ১১:৫৯

বরগুনা ২ আসনে পাথরঘাটার সেই রাজাকার পুত্র রিমন এমপির পালিত সন্ত্রাসী তাপসের বিরুদ্ধে আবারও অভিযোগ পাওয়া গেছে। এমপি শওকত হাসানুর রহমান রিমন ক্ষমতায় থাকা কালে হাজী তমিজউদদীন আকন ওয়াকফ এস্টেটে জোর জবরদস্তি করে দোকান স্থাপন ও বহু কৃষি জমি অবৈধভাবে দখলের করছে পাথরঘাটার কাকচিরা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী তাপস। ওই এস্টেটে নতুন দ্বায়িত্বপ্রাপ্ত যুগ্ম মোতাওয়াল্লী মামুনুর রশিদ দৈনিক সকালের সময়ের এই প্রতিবেদকের সাথে টেলিফোনে অভিযোগ করে বলেন সন্ত্রাসী তাপস ও তার বাবা কাদের হাওলাদার হাজী তমিজউদদীন আকন ওয়াকফ এস্টেটের জমিতে দোকান স্থাপন ছাড়াও এই জমির মালিক সেজে অন্য লোকের কাছে তাদের স্টেটের কৃষি জমি বন্ধক রেখেছে। যুগ্ন মোতাওয়াল্লী মামুনুর রশিদ ও সৈয়দ মাহমুদুল হাসান দ্বায়িত্ব পাওয়ার পরেই গতসপ্তাহে তারা ওই স্টেটের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেব ও পর্যবেক্ষণে সরজমিনে গিয়ে নানানরকম অনিয়ম ও দুর্নীতির প্রমান পেয়েছেন।  যুগ্ম মোতাওয়াল্লী দৈনিক সকালের সময়ের সাথে টেলিফোনে অভিযোগ করে বলেন বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে জানানো হয়েছে। সন্ত্রাসী তাপসকে বিচারের আওতায় আনতে স্থানীয় প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছে বলে জানান।

বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ের সহকারী প্রশাসক স্বাক্ষরিত স্মারক নং ১৬.০২.০০০০.০০৫.৩২.৫২৮.২৪.৩২৯.(১) পত্রে দেখা যায় বরগুনা জেলার হাজী তমিজউদদীন আকন ওয়াকফ এস্টেট ইসিনং ৫৪৯০ এর বর্তমান যুগ্ম মোতাওয়াল্লীকে অপসারণ করে ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এর ৩২ ধারা মোতাবেক নতুন যুগ্ম মোতাওয়াল্লী মামুনুর রশিদ ও সৈয়দ মাহমুদুল হাসানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারি এই কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করছে দৈনিক সকালের সময়। সহকারী ওয়াকফ প্রশাসক জহুরুল হক তরফদার এই প্রতিবেদককে বলেছেন ওয়াকফ এস্টেটের জমি কিভাবে ব্যবহার হবে তার নিয়মকানুন লিখিত ভাবে বলা আছে। ওয়াকফ এস্টেটের জমি বা সম্পদ দখল বা দখলের চেষ্টা ফৌজদারী অপরাধ। কোন সন্ত্রাসী হোক বা মস্তান হোক সেই জমি ক্রয় বিক্রয় করলে তা দণ্ডনীয় অপরাধ। যুগ্ম মোতাওয়াল্লী লিখিত অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা তিনি উল্লেখ করে প্রধানমন্ত্রীর নীতি "সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স" নীতিতে তার দপ্তর অটুট আছে।

সন্ত্রাসী তাপসের পিতা পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের শহিদ মাষ্টার (শিক্ষক) নামের এক লোকের কাছে এই ওয়াকফ এস্টেটের জমি বিক্রি করছে। শহিদ মাষ্টার বলছে দলিল দেখাবে। কয়েকদিন কেটে গেলেও নতুন মোতাওয়াল্লীকে কোন দলিল দেখাতে পারেনি। শহিদ মাষ্টার নতুন মোতাওয়াল্লী মামুনুর রশিদকে বলছেন স্টাম্পে লিখত দিয়ে তিনি কাদের হাওলাদারের নিকট থেকে জমি ক্রয় করছে। ১০ মে শুক্রবার এই প্রতিবেদককে মোতাওয়াল্লী মামুনুর রশিদ বলছেন শহিদ মাষ্টার কিসের ক্ষমতাবলে এই এস্টেটের জমি ভোগদখল করে তা নাচনাপাড়ার চেয়ারম্যান ফরিদ সাহেবের কাছে চিঠি দিয়ে অফিসিয়াল ভাবে জানবো। তিনি বলছেন আমাদের এস্টেটের সমস্ত জমি উদ্ধার করে এর সৎ ব্যবহার নিশ্চিত করবো। সততার সঙ্গে আমি আমার দ্বায়িত্ব পালন করতে যুগ্ম মোতাওয়াল্লীর দ্বায়িত্ব নিয়েছি। তিনি বলছেন স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমি চাই।

সন্ত্রাসী তাপসকে এখনও প্রতিপোষণ করছে কিনা এমপি রিমন তা জানতে বিভিন্ন পর্যায়ের মানুষদের সাথে যোগাযোগ করে কোন মন্তব্য পাওয়া যায়নি। এমপি রিমনের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে। হাজী তমিজউদদীন আকন ওয়াকফ এস্টেটের জমি বৈধ ভাবে দুবছর চাষাবাদ করে স্থানীয় কৃষক লতিফ হাওলাদার। লতিফ হাওলাদারের একমাত্র ছেলে মো. রেজোয়ানকে হুমকি দিয়ে সন্ত্রাসী তাপস বলছে ওই ওয়াকফ এস্টেটের জমি তারা চাষাবাদ করে সেই জমিতে যে লোক যাবে তার হাত পা ভেঙে দেব। রেজোয়ান দৈনিক সকালের সময়ের এই প্রতিবেদকে টেলিফোনে বলছেন প্রশাসন এবং মোতাওয়াল্লী সহযোগিতা করলে সন্ত্রাসী তাপসকে মোকাবিলায় তারা সক্ষম। লতিফ হাওলাদার বলছেন সন্ত্রাসী তাপস জমির কাছেও আসার সাহস পাবে না। বাড়িতে চুপটি মেরে আছে তাপস। নতুন মোতাওয়াল্লী সব দখলি জমি উদ্ধার করবে। জহির আলীম তাপসের মন্তব্য জানতে তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস

অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

বিরামপুরে স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় ভূমিসেবা মেলা

মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে হবে মীর মোহাম্মদ হেলাল

রাঙ্গুনিয়ায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত