ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দৌলতখানে চেয়ারম্যান প্রার্থী মনজুর আলম খানের কাপ-পিরিচ মার্কার গণজোয়ার


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৪ দুপুর ১২:৩২

আগামী ২১মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভোলার দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে বর্তমানে প্রচার প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ।দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে এবার তৃতীয় বারের মতো চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র ও যুবনেতা, আলহাজ্ব মো. মনজুর আলম খান। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বর্তমানে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ প্রতিশ্রুতি তুলে ধরছেন- দোয়া- সমর্থন ও ভোট চাইছেন। উপজেলার ৯টি ইউনিয়ন-ও ১টি পৌরসভা সবগুলো এলাকায় তিনি সারাদিন ব্যস্ত সময় পার করছেন নাগরিক গণসংযোগে।দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন এই প্রার্থী। সাধারণ জনতাও তাকে সাদরে গ্রহণ করছেন।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হামিদুর রহমান টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে এই নির্বাচনে আলহাজ্ব মো. মনজুর আলম খান স্মার্ট প্রার্থী।তিনি সৎ,যোগ্য ও পরিচ্ছন্ন মানুষ। সে হিসেবে নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ফয়েজ বলেন- দৌলতখান উপজেলা জুড়ে কাপ পিরিচ মার্কার ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। মা বোন সহ সকলের খুব ভালো সাড়া পাচ্ছি আমরা।এই প্রার্থীর ব্যাপারে সাধারণ জনতার সাথে কথা বলে জানা যায়, তিনি সৎ নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী।

বিগত সময়ে যখন মনজুর আলম খান উপজেলার চরখলিফা ইউনিয়নের একবার ইউপি চেয়ারম্যান, পৌরসভা ৫ নং ওয়ার্ডের একবার কাউন্সিলার ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন, তখন ধর্ম- বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন।এবার স্মার্ট দৌলতখান উপজেলা গড়তে তিনিই সকলের কাঙ্খিত প্রার্থী।

দৌলতখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন সবুজ বলেন- সমগ্র উপজেলা প্রতিদিন ঘুরে মানুষের কাছে আমারা কাপ পিরিচ মার্কায় ভোট প্রার্থনা করছি।

সব জায়গায় মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। তৃণমূলের মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ সাড়া দিয়েছেন, তারা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনজুর আলম খান এর জন্য পরিশ্রম করছেন।

তারা আরও বলেন, আমরা আশাবাদী আগামী ২১মে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে, সর্বস্তরের মানুষ তাকে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক