ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীকে পিটিয়ে হত্যা


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১১-৫-২০২৪ দুপুর ১২:৩৭

গাজীপুরের পূবাইলে শশুর বাড়ীতে  এসে স্ত্রীর সাথে ঝগড়া করায় রড দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।শুক্রবার (১০মে) বিকেলে  রবিউল ইসলাম (২৮) নামের ওই যুবক নিজ বাড়িতে মারা গেছেন। রবিউল ইসলাম টঙ্গীর এরশাদ নগর এলাকার দুই নাম্বার ব্লকের তুহিন তালুকদারের ছেলে।

 পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূবাইলের সাতানি পাড়ায় শশুরবাড়ীতে গেলে গত রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় রবিউল তার স্ত্রীর সাথে ঝগড়া শুরু করলে,  ঘটনার এক পর্যায়ে শশুরবাড়ীর লোকজন এসে রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে গাজীপুরের পূবাইল থানার সাতানিপাড়া এলাকার কালাম মিয়ার মেয়ে করিমার সঙ্গে বিয়ে হয়। গত রোববার (৫ মে) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রবিউল। ওইদিন রাতেই স্ত্রী করিমার সঙ্গে কথা-কাটাকাটি হয় রবিউলের। এর একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করে। পরে আহত অবস্থায় রবিউলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে টঙ্গীর এরশাদ নগর এলাকার নিজ বাড়িতে নেওয়া হয়। পরে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে রবিউলের মৃত্যু হয়। খবর পেয়ে পূবাইল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নেয়।  পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন