কাপ্তাইয়ে সেলুন দোকান ভাঙচুর এবং মারামারির ঘটনায় দুইজন গ্রেফতার
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়ি এলাকায় গত বৃহস্পতিবার সেলুন দোকান ভাঙচুর এবং মারধরের ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। শনিবার (১১ মে) সকাল ১১টায় তাদের গ্রেফতার করা হয়। দুই আসামীর নাম আব্দুল শুকুর (৪০) এবং আলমগীর (৪০)। তারা দুজনই শিলছড়ি এলাকার বাসিন্দা।
কাপ্তাই থানায় দায়েরকৃত মামলার এজহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শিলছড়ি সেলুন দোকানদার তরুন মজুমদার এর দোকানে এই দুই আসামী ব্যাপক ভাঙচুর চালায় এবং দোকানী তরুণকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়া তার দোকানে থাকা প্রায় ৯ হাজার ৬শত ৫০ টাকা এবং দুটি দামী চুল কাটার মেশিন ছিনিয়ে নিয়ে চলে যায় বলে এজহারে উল্লেখ করা হয়। এছাড়া তরুন মজুমদারকে বাঁচাতে এলে আসামীরা আরো দুইএক জনকে পিটিয়ে জখম করেছে। এই ঘটনায় ভুক্তভোগী সেলুন দোকানদার তরুন মজুমদার শুক্রবার (১০ মে) বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছে। তারই প্রেক্ষিতে কাপ্তাই থানার ওসির নির্দেশনায় থানার পুলিশ সদস্যরা আসামীদের শিলছড়ি এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম জানান, এই ঘটনায় জড়িত দুই আসামীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত