ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে প্রধান শিক্ষক সমিতির কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোয় কারণ দর্শানোর নোটিশ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১১-৫-২০২৪ দুপুর ৩:৫০

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোর অভিযোগে দুই শিক্ষককের কাছে জবাব চেয়ে কারণ দর্শনো নোটিশ প্রেরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ওই দুই শিক্ষক উপজেলা কমিটি বিলুপ্তির ভূয়া ঘোষনা পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ওই দুই শিক্ষককে কারণ দর্শনো পত্রের বিষয়টি শনিবার (১১ মে) নিশ্চিত করেছেন।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও আব্দুল্যা হেল কাফীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়। সেই থেকে এই দুই শিক্ষক নেতার নেতৃত্বে কমিটি পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক সরকার এবং প্রচার ও মিডিয়া সম্পাদক  নেয়ামুল হক সোনার কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান ও আলাউদ্দিন মোল্লা স্বাক্ষরিত পত্রে উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ ও নজরুল ইসলামের নেতৃত্বে আমাদের উলিপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি পরিচালিত হয়ে আসছে। কিন্তু প্রধান শিক্ষক জহুরুল হক সরকার এবং নেয়ামুল হক সোনার উলিপুর কমিটি বিলুপ্তির গুজব ছড়িয়েছেন। যা অত্যান্ত দুঃখজনক। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি বহাল রয়েছে। কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোর অভিযোগে ওই দুই শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়ে ৮ মে কারণ দর্শনোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির