ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধামইরহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১১-৫-২০২৪ বিকাল ৫:৬

নওগাঁর ধামইরহাটে এক প্রতিবন্ধী পরিবারের বাড়ির বাইরে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হওয়ায় পরিবারের দুই শ্রবণ প্রতিবন্ধীসহ পুরো বাড়ীর সকলেই মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

থানার অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা গেছে, ফতেপুর (চকবদন) গ্রামের মোকলেছুর রহমানের ছেলে খালেকুজ্জামান বাড়ী নির্মানের প্রায় ২০ বছর যাবত জনৈক প্রতিবেশী নজরুল ইসলামের খলিয়ান দিয়ে হাটাচলা করতো। সামাজিক বিরোধ থাকায় ক্ষিপ্ত হয়ে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে প্রভাবশালী নজরুল ইসলাম অসহায় খালেকুজ্জামানের বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বরাবর বাঁশের রেলিং বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। স্থানীয়দের কোন পরামর্শ কর্ণপাত করেন না প্রভাবশালী নজরুল ইসলাম।

ভুক্তভোগী খালেকুজ্জামান বলেন, ‘আমি ও আমার মা শ্রবন প্রতিবন্ধী, আমাদের ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমরা এখন কিভাবে বাড়ীর বাহিরে যাবো, যেদিক দিয়েই হোক একটা রাস্তা আমাদের চাই।’ফতেপুর গ্রামের প্রবীন আব্দুস সামাদ বলেন, ভুক্তভোগীরা নজরুলের বাড়ীর খলিয়ান দিয়েই হাটাচলা করতো, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তাদের কস্ট বেড়ে গেছে।’

অভিযুক্ত নজরুল ইসলাম বলেন,‘আমিও আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তা ৬ লাখ টাকা দিয়ে কিনেছি, তাই খালেকুজ্জামানকেও রাস্তা কিনে বের হতে হবে, আর তারা এখন যে জমির আইল দিয়ে হাটছে, সেটিও আমারই জায়গা, ধান কেটে সেটিও বন্ধ করে দিবো।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বিষয়টি আমাকে কেউ বলেনি, তবে কারও রাস্তা বন্ধ করা উচিত নয়। ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর ও আড়ানগর ইউনিয়নের বিট পুলিশের বিট অফিসার এস.আই শফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত নজরুল ইসলাম রাস্তা বন্ধ করে যে দেড় ফিট ছেড়েছে, সেই আইল দিয়ে চলাচল অসম্ভব, বিষয়টি নিরসনে জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত। ’ আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান বলেন,‘ বিষয়টি আমার জানা নেই, আমি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি নিরসনে নির্দেশনা প্রদান করবো।’

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন