লোহাগড়ায় বৃদ্ধাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় রিজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।রোববার (১২ মে) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মঙ্গলহাটা গ্রাম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মো. তবিবর রহমানের স্ত্রী।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে করেছেন।নিহতের ছেলে ছেলে যুবলীগ নেতা রবিউল কবির জানান, উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে বাড়ি ফিরে অন্যান্য সময়ের মতো তিনি ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ দেখতে পান। পরে তার ডাকাডাকিতে প্রতিবেশীরা আসে।
তিনি বলেন, আমার মায়ের কাছে সব সময় টাকা-পয়সা স্বর্ণালংকার থাকে। আমাদের গ্রামের সবাই সেটা জানেন। আমার মা একা থাকেন। এই সুযোগটা দুর্বৃত্তরা কাজে লাগিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা। আমরা তদন্তপূর্বক এর সঠিক বিচার চাই। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয় লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আমাদের তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান